Saturday, February 9, 2019

ক্যান্ডেলষ্টিক কি ফরেক্স

ক্যান্ডেলষ্টিক কি


ফরেক্স ট্রেডিং ব্যবসার শুরু থেকেই যে সকল Chart ব্যবহার করা হতো সে সকল Chart গুলোর মধ্যে অন্যতম প্রধান হলো “Line Chart”, “Standard Bar Chart”, ইত্যাদি । কিন্তু এই সমস্ত Chart এর প্রতিটিরই বহুবিধ সমস্যা রয়েছে । বৈদেশিক মুদ্রা বিনিময়ের এই ব্যবসায় বহু বছর ধরে জাপানীরা এক বিশেষ ধরনের Chart ব্যবহার করছে, যা “Candlestick Chart” নামে পরিচিত । সাম্প্রতিককালে সমগ্র বিশ্বে এই “Candlestick Chart” ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, কারণ এটির বিভিন্ন রকমের কম্বিনেশন বা প্যাটার্ন ট্রেডিং মার্কেটের অবস্থা (ট্রেন্ড), ক্রয়-বিক্রয়ের চাপ, ইত্যাদি সহজবোধ্য রূপে প্রকাশ করে । এই প্যাটার্নগুলো নিয়ে আলোচনার পূর্বে Candlestick এর গঠন নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করা দরকার ।
উপরে দুইটা Candlestick এর নমুনায় দেখা যাচ্ছে যে, একটি সবুজ রঙের এবং অপরটি লাল রঙের । সবুজ (সাদা) রঙের Candlestick মার্কেটের Uptrend এর এবং লাল (কালো) রঙের Candlestick মার্কেটের Downtrend এর পরিচয় বহন করে । সহজ করে বোঝার সুবিধার্থে সবুজ রঙের Candlestick এর নীচে Open এবং উপরে Close লিখা রয়েছে । অন্যদিকে, লাল রঙের Candlestick এর উপরে Open এবং নীচে Close লিখা রয়েছে । Candlestick এর মূলত দুইটা অংশ – (১) Real Body এবং (২) Shadow (Body এর উপরে এবং নীচে) । এই Real Body এবং Shadow কখনও খুব ছোট, আবার কখনও অনেক বড় হয় এবং ট্রেডিং মার্কেটের ভিন্ন ভিন্ন ট্রেডিং পরিস্থিতি প্রকাশ করে ।
ক্যান্ডল চার্টের সুবিধাগুলো কি কি ?
১. ক্যান্ডল চার্ট সহজে বোজা যায় ।
২. ক্যান্ডল চার্টিঙ টুলস আপনাকে প্রতিযোগিতায় উতরে উঠতে সহজগিতা করবে ।
৩. এইটি আপনার ক্যাপিটাল সংরক্ষন করতে হেল্প করবে ।
৪. এইটি সহজ ওয়েস্টার্ন চার্টিঙ টুলসের সাথে যোগ দিতে ।
৫. ক্যান্ডল চার্ট অনেক ক্ষেত্রে ব্যাবহার করা যায় । যেমন – স্টক, যে কোন মার্কেট এ যেটিতে ওপেন, হাই, লো এবং ক্লোজ এর ব্যাপার রয়েছে । সর্বোপরি, টেকনিক্যাল অ্যানালাইসিস এর জন্য ক্যান্ডলসটীক চার্ট অসাধারণ, অন্যান্য চার্ট এর তুলনায় ।
বিভিন্ন ধরনের Candlestick এর গাঠনিক বৈশিষ্ট্য :
ট্রেডিং Chart এ একাধিক Candlestick মিলে যখন কোন প্যাটার্ন তৈরী হয়, তখন ঐ প্যাটার্ন মার্কেটের একটি বিশেষ অবস্থা ব্যক্ত করে এবং সেই সাথে মার্কেটের পরবর্তী Movement কোন দিকে হবে, তারও একটা দিক নির্দেশনা প্রদান করে । কিন্তু প্রত্যেক Candlestick নিজেই নিজের গাঠনিক বৈশিষ্ট্যের কারণে কিছু তথ্য বা সংকেত প্রদান করে থাকে । প্রথমে Candlestick এর কিছু বৈশিষ্ট্যের সাথে আমরা পরিচিত হই ।

উপরের চিত্রটি থেকে আমরা বুঝতে পারি যে, Candlestick এর Body এবং Shadow এর ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের হওয়ার কারণে Candlestick টি দেখতে যেমন বিভিন্ন রূপ ধারণ করে, তেমনি এটি মার্কেটের বিশেষ কিছু বার্তাও প্রকাশ করে থাকে । নীচের একটি চিত্র এবং তালিকা থেকে বিভিন্ন দৈর্ঘ্যের Body এবং Shadow এর কারণে Candlestick টি দেখতে কেমন হয় এবং ঐ Candlestick দ্বারা কি তথ্য প্রকাশ পায়, তা আমরা জেনে নেই ।


এবার নীচের চিত্রে দেখানো হল – Upper Shadow এবং Lower Shadow কি সংকেত / বার্তা / তথ্য প্রদান করে থাকে ।

এবার নীচের চিত্রে দেখানো হলো যে, Upper Shadow এবং Lower Shadow ছোট কিংবা বড় হলে Candlestick কি বার্তা প্রদান করে থাকে ।

সাধারণত মার্কেট যখন Uptrend এ চলতে থাকে কিংবা, চলা শুরু করে তখন Bullish Candlestick এবং Bearish Candlestick সমূহ যে ধরনের সন্নিবেশ তৈরী করে তা নীচের চিত্র দ্বারা বোঝানো হলো ।
অনুরূপভাবে, মার্কেট যখন Downtrend এ চলতে থাকে কিংবা, চলা শুরু করে তখন Bullish Candlestick এবং Bearish Candlestick সমূহ যে ধরনের সন্নিবেশ তৈরী করে তা নীচের চিত্র দ্বারা বোঝানো হলো ।
মার্কেট যখন Uptrend থেকে Downtrend এ চলা শুরু করে কিংবা, Downtrend থেকে Uptrend এ চলা শুরু করে, তখন ট্রেডিং মার্কেটে কিছু বিশেষ ধরনের Candlestick এর আবির্ভাব ঘটে যার কিছু সংক্ষিপ্ত নমুনা নীচে দেখানো হলো, এই বিশেষ ধরনের Candlestick সমূহ মার্কেটে ঘন ঘন আবির্ভূত হতে থাকলে, মার্কেটে খুব শীঘ্রই যে Reversal Trend আসন্ন, তা সহজে বোঝা যায় ।
ফরেক্স লাইভ একাউন্ট খুলতে ক্লিক করুনঃ লিংক 
আপনি যদি উপরের লিংক থেকে একাউন্ট খুলেন আর যদি ভেরিফাই না হয় তাহলে ফোন করুন ০১৯২০৩৮০৩০২ এই নাম্বারে 


No comments:

Post a Comment