Tuesday, August 20, 2019

আমি উন্মাদ উন্মাতাল 2019

আমি উন্মাদ উন্মাতাল
ফুলকে ভালোবেসেই
তোমাকে ভালোবেসেছিলাম।
সুগন্ধি ভেবে কাটার শত আঘাত সয়েছিলাম।
ফুলে যেমন মধু আছে
তোমাতেও প্রেম আছে।
অনুভবে মগজে মননে তোমাকে
হৃদয় বৃত্তে এঁকেছিলাম।
প্রেমাশে অনুভূতির উঁচু শৃঙ্গে তোমায় জড়িয়েছিলাম।
ভোরের শিশির ভেবে তার সতেজতা অঙ্গে মেখেছিলাম।
আর তুমি ছিলে ছলনার পরিসীমায় নিভৃতে গোপনে নিশির অভিসারে,
স্নিগ্ধ কোমল শরীর সরোবরে তোমার সতর্ক অবস্থান।
পদ্মপানকৌড়ির রূপক অভিসারে তোমার সহাবস্থান।
আক্ষেপের চূড়ান্ত করিডোরে আমার পায়চারি।
বাচাল ছিলেনা, ছিলে হ্রাষভারী
আত্মজ অহঙ্কারী।
বুঝতে পারিনি আপন অহঙ্কার ধুয়ে
বাঁচতে চেয়েছিলাম পরিযায়ী পাখির ঠোঁটে
আমার স্বপ্নের বিলাসী ভবি বসন্ত
কৃষ্ণচূড়া নিয়ে।
কিন্তু ধ্রুবক গোধূলির ধূসরে কখন কোন ফাঁকে তুমি হারিয়ে গেলে।
বাঁচার তাগিদে আজ আমি মরা কঙ্কাল।
চারপাশে ধূধূ মরুভূমি আমি উন্মাদ, উন্মাতাল।

No comments:

Post a Comment